
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যে ইরান পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
শনিবার (২৩ মে) ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা এ সিদ্ধান্ত জানায়।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, পশ্চিম ইরানের তেহরান ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের অন্তর্ভুক্ত এলাকায় সব বেসামরিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে।
একই সঙ্গে দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। বর্তমানে ইরানের ৮টি বিমানবন্দর চালু থাকলেও সেখানে শুধুমাত্র দিনের আলোতে সীমিত সময়ের জন্য ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
এছাড়া প্রতিটি ফ্লাইটের জন্য সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আঞ্চলিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ঘিরে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে অ্যাক্সিওস ও সিবিএস নিউজ জানায়, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়টি বিবেচনা করছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাপ্তাহিক কর্মসূচিতে পরিবর্তন এনেছেন, যা সম্ভাব্য সংঘাতের জল্পনা আরও বাড়িয়েছে।
সূত্র: গালফ নিউজ
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার