ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালদ্বীপের প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্কের তথ্য ফাঁস করায় ২ সাংবাদিকের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩৮ সময় দেখুন

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রকাশের জেরে মালদ্বীপে দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই দণ্ডের তীব্র সমালোচনা করে সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাজধানী মালের একটি ফৌজদারি আদালত শাহজাহানকে ১৫ দিন এবং নাসিরকে ১০ দিনের কারাদণ্ড দেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রেসিডেন্টকে ঘিরে বিতর্কিত প্রামাণ্যচিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশের অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মিলাদুন্নবীর আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাজাপ্রাপ্ত দুই সাংবাদিক মোহাম্মদ শাহজাহান ও লিভান আলী নাসির অনলাইন সংবাদমাধ্যম ‘আদাদু’-তে কর্মরত।

এই ঘটনার নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সিপিজে বলেছে, এটি অনুসন্ধানী সাংবাদিকতাকে অপরাধ হিসেবে দেখানোর শাস্তিমূলক চেষ্টা।

আরও পড়ুনঃ  রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গত ২৮ মার্চ আদাদুর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়শা’ নামে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়। এতে পরিচয় গোপন রাখা এক নারী প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সম্পর্ক থাকার দাবি করেন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন মুইজ্জু।

প্রামাণ্যচিত্রটি প্রকাশের পর গত এপ্রিলে আদাদুর কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সাংবাদিক ও কর্মকর্তাদের ল্যাপটপ, হার্ডড্রাইভ ও পেনড্রাইভ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  গ্যাস সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

আদাদুর দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত ও গোপনে সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত সাংবাদিকদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি।

এ ঘটনায় মালদ্বীপে গণমাধ্যমের স্বাধীনতা ও বিচারিক স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস

মালদ্বীপের প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্কের তথ্য ফাঁস করায় ২ সাংবাদিকের কারাদণ্ড

আপডেটের সময়: ১০:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রকাশের জেরে মালদ্বীপে দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই দণ্ডের তীব্র সমালোচনা করে সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাজধানী মালের একটি ফৌজদারি আদালত শাহজাহানকে ১৫ দিন এবং নাসিরকে ১০ দিনের কারাদণ্ড দেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রেসিডেন্টকে ঘিরে বিতর্কিত প্রামাণ্যচিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশের অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মাউশির আওতাধীন সব শিক্ষক-কর্মকর্তার তথ্য জিইএমএসে অন্তর্ভুক্তির নির্দেশ

সাজাপ্রাপ্ত দুই সাংবাদিক মোহাম্মদ শাহজাহান ও লিভান আলী নাসির অনলাইন সংবাদমাধ্যম ‘আদাদু’-তে কর্মরত।

এই ঘটনার নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সিপিজে বলেছে, এটি অনুসন্ধানী সাংবাদিকতাকে অপরাধ হিসেবে দেখানোর শাস্তিমূলক চেষ্টা।

আরও পড়ুনঃ  মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং

গত ২৮ মার্চ আদাদুর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়শা’ নামে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়। এতে পরিচয় গোপন রাখা এক নারী প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সম্পর্ক থাকার দাবি করেন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন মুইজ্জু।

প্রামাণ্যচিত্রটি প্রকাশের পর গত এপ্রিলে আদাদুর কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সাংবাদিক ও কর্মকর্তাদের ল্যাপটপ, হার্ডড্রাইভ ও পেনড্রাইভ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ