
মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলাকালে এক সংসদ সদস্য মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুনির্দিষ্ট সময়সীমা, মেডিকেল সিন্ডিকেট এবং সরকার নির্ধারিত ব্যয়ের পরিবর্তে ৭ থেকে ৮ লাখ টাকা আদায়ের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বিষয়টি তদারকির জন্য পৃথক সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।
জবাবে মন্ত্রী স্পিকারের মাধ্যমে সংসদকে জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, চলতি নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে।
অভিবাসন ব্যয় ও অনিয়মের বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে। নির্ধারিত সরকারি ফির বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা কোনো ধরনের অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার