
মালয়েশিয়া সফরের সময় দেশটির উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৩ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এই কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, মালয়েশিয়া সরকারের বন্ধুত্বপূর্ণ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তা তাদের গভীরভাবে অভিভূত করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
তারেক রহমান উল্লেখ করেন, তার পরিবারের নেতৃত্বকাল থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত করার আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া সফর শেষে তিনি বর্তমানে পাঁচ দিনের সফরে চীনে অবস্থান করছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার