কক্সবাজারের টেকনাফ উপকূলে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রলার থেকে প্রায় ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
শনিবার (১৬ মে) সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়।
তিনি বলেন, এসব সিমেন্ট শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানে তিনটি ট্রলারসহ মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা হাতিয়া ও সন্দ্বীপসহ বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারের একটি পক্ষের কাছে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল।
জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড আরও জানায়, পাচারচক্রের মূল হোতাদের শনাক্তে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার