
রাজধানীর মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সাবেক ভিপি আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
শনিবার (২১ নভেম্বর) কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরইউ।
এসআরইউ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিটটির ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় আক্তারুজ্জামান পুলককে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদ দেওয়া এবং অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আক্তারুজ্জামান পুলককে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার