ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসিকে কোপা আমেরিকায় খেলতে কোনো চাপ দেবে না আর্জেন্টিনা

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার ওপরই ছেড়ে দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ বিষয়ে মেসির ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে না বলে জানিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।

স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলা বা না খেলার সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ব্যক্তিগত বিষয়। তিনি যদি খেলতে চান, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৯ বছর বয়সী মেসি। পুরো আসরে আটটি গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করেন তিনি। তবে বিশ্বকাপের পর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন মহাতারকা।

তাপিয়া বলেন, ২০২২ বিশ্বকাপের পরও তারা জানতেন না মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখন মেসি এক ম্যাচ করে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন। শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে তার অন্যতম সেরা পারফরম্যান্স দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  মেসিকে হত্যার হুমকি, আত্মঘাতী হামলার পরিকল্পনার তথ্য পুলিশের নথিতে

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনও অনন্য। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। ওই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।

জাতীয় দলের জার্সিতে রেকর্ড ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করে মেসি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ইন্টার মায়ামির অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে তাপিয়া বলেন, মেসিকে নিয়ে গর্ব করা উচিত। তিনি যেন ফুটবল খেলা উপভোগ করেন এবং নিজের জন্য যেটি সঠিক মনে করেন, সেই সিদ্ধান্তই নেন—এটাই তাদের প্রত্যাশা।

এদিকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তাপিয়া। চলতি বছরের শেষেই স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

আরও পড়ুনঃ  হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন স্কালোনি।

তাপিয়া বলেন, স্কালোনিকে ধরে রাখার ব্যাপারে তার পরিকল্পনা এ, বি ও সি—সবই স্কালোনি। তিনি চান স্কালোনিই দায়িত্বে থাকুন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্কালোনির। নতুন করে সফল হওয়ার প্রেরণা বা পথ না দেখলে তাকে জোর করে দায়িত্বে রাখা সম্ভব নয় বলেও জানান এএফএ সভাপতি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেসিকে কোপা আমেরিকায় খেলতে কোনো চাপ দেবে না আর্জেন্টিনা

আপডেটের সময়: ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার ওপরই ছেড়ে দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ বিষয়ে মেসির ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে না বলে জানিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।

স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলা বা না খেলার সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ব্যক্তিগত বিষয়। তিনি যদি খেলতে চান, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৯ বছর বয়সী মেসি। পুরো আসরে আটটি গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করেন তিনি। তবে বিশ্বকাপের পর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন মহাতারকা।

তাপিয়া বলেন, ২০২২ বিশ্বকাপের পরও তারা জানতেন না মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখন মেসি এক ম্যাচ করে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন। শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে তার অন্যতম সেরা পারফরম্যান্স দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  এসএ২০-তে খেলবেন রিশাদ হোসেন

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনও অনন্য। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। ওই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।

জাতীয় দলের জার্সিতে রেকর্ড ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করে মেসি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ইন্টার মায়ামির অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে তাপিয়া বলেন, মেসিকে নিয়ে গর্ব করা উচিত। তিনি যেন ফুটবল খেলা উপভোগ করেন এবং নিজের জন্য যেটি সঠিক মনে করেন, সেই সিদ্ধান্তই নেন—এটাই তাদের প্রত্যাশা।

এদিকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তাপিয়া। চলতি বছরের শেষেই স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

আরও পড়ুনঃ  ৫০ মিলিয়নের প্রস্তাবেও রদ্রিকে ছাড়ছে না ম্যানসিটি, বার্সার নতুন চেষ্টা