ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসিকে নিয়ে মুখ খুললেন ঘানার আলোচিত তান্ত্রিক, ‘অভিশাপ’ নয় ভালোবাসার দাবি

২০২৬ ফিফা বিশ্বকাপে ঘানার বিদায়ের পরও আলোচনায় রয়েছেন দেশটির আলোচিত তান্ত্রিক কুয়াকু বনসাম। টুর্নামেন্টজুড়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ব্যক্তি এবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে ছড়িয়ে পড়া একটি দাবির ব্যাখ্যা দিয়েছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে বনসাম দাবি করেছিলেন, তিনি নাকি জাদুর মাধ্যমে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে গোল করতে দেবেন না। কাকতালীয়ভাবে ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় বনসাম নাকি ভবিষ্যদ্বাণী করেছেন—কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা, আর পর্তুগাল হবে বিশ্বচ্যাম্পিয়ন।

কিন্তু বাস্তবে সেই পূর্বাভাসের কোনোটি সত্য হয়নি। আর্জেন্টিনা ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেয়। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল।

আরও পড়ুনঃ  বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

এ অবস্থায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুয়াকু বনসাম দাবি করেন, মেসিকে নিয়ে তার নামে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া।

তিনি লিখেছেন, ‘আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’

আরও পড়ুনঃ  ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে

নিজের আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে বনসাম আরও বলেন, তিনি কখনোই আর্জেন্টিনার পরাজয়ের ভবিষ্যদ্বাণী করেননি। বরং তিনি নিজেকে মেসি ও আর্জেন্টিনার সমর্থক বলেই দাবি করেছেন।

তার ভাষায়, ‘আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে—এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’

মেসিকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনের জবাব দিয়ে বনসামের এই বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

মেসিকে নিয়ে মুখ খুললেন ঘানার আলোচিত তান্ত্রিক, ‘অভিশাপ’ নয় ভালোবাসার দাবি

আপডেটের সময়: ০৮:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপে ঘানার বিদায়ের পরও আলোচনায় রয়েছেন দেশটির আলোচিত তান্ত্রিক কুয়াকু বনসাম। টুর্নামেন্টজুড়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ব্যক্তি এবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে ছড়িয়ে পড়া একটি দাবির ব্যাখ্যা দিয়েছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে বনসাম দাবি করেছিলেন, তিনি নাকি জাদুর মাধ্যমে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে গোল করতে দেবেন না। কাকতালীয়ভাবে ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় বনসাম নাকি ভবিষ্যদ্বাণী করেছেন—কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা, আর পর্তুগাল হবে বিশ্বচ্যাম্পিয়ন।

কিন্তু বাস্তবে সেই পূর্বাভাসের কোনোটি সত্য হয়নি। আর্জেন্টিনা ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেয়। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল।

আরও পড়ুনঃ  ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে

এ অবস্থায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুয়াকু বনসাম দাবি করেন, মেসিকে নিয়ে তার নামে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া।

তিনি লিখেছেন, ‘আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’

আরও পড়ুনঃ  ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত