
সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের জন্য একাধিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলের চালক ও আরোহী—উভয়কেই হেলমেট পরতে হবে। একটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন।
এ ছাড়া গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহার করতে বলা হয়েছে। সড়কে চলাচলের সময় নির্ধারিত গতিসীমা মেনে চলার পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীল ও সতর্কভাবে যানবাহন চালাতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রীদের এসব নিয়ম মেনে চলার পাশাপাশি অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার