
জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শিক্ষা প্রশাসন সূত্র জানায়, পরীক্ষার হলে প্রবেশের সময় সিসিটিভি পর্যবেক্ষণে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি শনাক্ত করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত দুই পরীক্ষার্থী হলো সোলেমান মিয়া ও হৃদয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
প্রতিবেদকের নাম 




















