
মরক্কোর পর হাইতির বিপক্ষেও জালের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। পাশাপাশি সতীর্থদের দিয়ে একাধিক গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তার হাতেই।
তবে এই স্বীকৃতিকে খুব বেশি গুরুত্ব দেন না ব্রাজিল তারকা নিজেই। ম্যাচ শেষে তিনি বলেন, ব্যক্তিগত পুরস্কারের চেয়ে মাঠের পারফরম্যান্স ও দলের জয়ই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লুকাস পাকেতার নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ভিনিসিয়ুস। অফসাইড ট্র্যাপ ভেঙে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
ম্যাচে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থ মাথিয়াস কুনহার জোড়া গোলেও ভূমিকা রাখেন ভিনিসিয়ুস। কুনহার প্রশংসা করে তিনি বলেন, নির্দিষ্ট পরিস্থিতি ও কৌশল অনুযায়ী দল গঠন করা হয়, আর কুনহা সেই ভূমিকা খুব ভালোভাবে পালন করেছে।
দলের কৌশলগত উন্নতি নিয়ে ভিনিসিয়ুস জানান, প্রথম ম্যাচের তুলনায় এবার খেলোয়াড়রা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে খেলেছে এবং আক্রমণাত্মক ফুটবলে উন্নতি এসেছে।
মাঝমাঠে খেলার বিষয়ে কোচের নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি। হাস্যরস করে ভিনিসিয়ুস বলেন, মাঝখানে খেলতে খুব বেশি পছন্দ না করলেও সেখানে খেললে তিনি গোলও করতে পারেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার