
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠকে অংশ নেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক কুশল বিনিময় করেন।
অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয়। এ সময় দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চলতি বছর সরাসরি বিমান চলাচল শুরু হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানানো হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার