
স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবের অংশ হিসেবে তেহরান কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও উত্থাপন করেছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
তিনি জানান, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে—লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সব ধরনের যুদ্ধ একযোগে বন্ধ করতে হবে এবং ওইসব এলাকা থেকে যুক্তরাষ্ট্রের সব সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধকালীন সময়ের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুনর্গঠন ও ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করার দাবিও জানানো হয়েছে।
ইরান আরও বলেছে, তাদের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, জব্দকৃত বৈদেশিক সম্পদ ফেরত দিতে হবে এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধও তুলে নিতে হবে।
এর আগে ইরানের দেওয়া একটি প্রস্তাবকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন। তবে নতুন প্রস্তাবেও বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে এখন কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
সূত্র: রয়টার্স
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার