ফুটবলে নান্দনিকতার জন্য পরিচিত ব্রাজিলের নারী দল এবার মাঠের বিশৃঙ্খলার কারণে বিতর্কে জড়িয়েছে। প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে তারা ১-০ গোলে পরাজিত হয়।
ম্যাচটি অনুষ্ঠিত হয় ফোর্তালেজায়। শুরু থেকেই দুই দলের খেলায় ছিল উত্তেজনা ও শারীরিক লড়াইয়ের আধিক্য। পরিস্থিতি শেষ দিকে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, খেলোয়াড়, কোচ ও স্টাফ মিলিয়ে ব্রাজিলের মোট ৮ জন সদস্য রেড কার্ড দেখেন। ম্যাচ শেষ করে স্বাগতিক দল মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে।
যুক্তরাষ্ট্রের জয়ের একমাত্র গোলটি আসে আত্মঘাতী থেকে। ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাস বল নিজেদের জালে পাঠিয়ে দেন, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
ম্যাচ শেষে উত্তেজনা আরও বাড়ে। রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রাজিলের খেলোয়াড় ও স্টাফদের প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশও মোতায়েন করতে হয়।
ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসও লাল কার্ড দেখেন। পাশাপাশি দলের আরও কয়েকজন খেলোয়াড় ও স্টাফ বিভিন্ন সময় শৃঙ্খলাভঙ্গের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। ফরোয়ার্ড লুদমিলা ও কেরোলিনও লাল কার্ড পান।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ এমা হায়েস বলেন, এটি ছিল একটি কঠিন ও স্মরণীয় ম্যাচ।
যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার লিন্ডসে হেপস জানান, এমন দৃশ্য বড় টুর্নামেন্টে না দেখার আশা করেন তিনি।
এর আগে প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিল ২-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার