
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নেওয়া পরিকল্পনাকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটনের ঘোষিত নীতির বাস্তব কোনো অর্থ নেই।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র এমন সব নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে, যেগুলো এরই মধ্যে কার্যকর রয়েছে। ফলে নতুন করে এসব নিষেধাজ্ঞা ঘোষণার কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, বাহরাইনের সঙ্গে ইরানের কার্যত উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক লেনদেন নেই। এরপরও বাহরাইনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক চাপের জোট কার্যকর রয়েছে—এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করছে।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের ওপর আর্থিক চাপ অব্যাহত রাখার বিষয়ে তিনি বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফের সঙ্গে আলোচনা করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ এই মন্তব্যের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান বিরোধ আরও প্রকাশ্যে এলো।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার