
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ব্যতিক্রমী এক আয়োজন করেছে Embassy of the United States in Dhaka। এ উপলক্ষে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) এসব রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent Christensen।
এই রিকশাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রংকে প্রতিফলিত করে তৈরি করা হয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াই শতক পূর্তির উদযাপন নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
ঢাকার ঐতিহ্যবাহী রিকশাকে ব্যবহার করে এই ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি ও কূটনৈতিক সম্পর্কের একটি সৃজনশীল সংযোগ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার