
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির লক্ষ্যে সোমবার আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিতের ঘোষণার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়টি তুলে ধরলেন তিনি।
রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি ইস্যুতে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও সমঝোতা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাম্পের ভাষ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার—এই তিন মধ্যস্থতাকারী দেশের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান বাতিল করা হয়েছে। তিনি বলেন, দেশগুলো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি করতে আলোচনার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমতে পারে এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তাও কিছুটা হ্রাস পেতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার