যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে চূড়ান্ত হওয়া শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানো এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শান্তি উদ্যোগে যুক্ত থাকা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে বাংলাদেশ প্রশংসা করে এবং আশা করে চুক্তিটি আন্তরিকভাবে বাস্তবায়িত হবে।
বাংলাদেশ আরও মনে করে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার