বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও কার্যত নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই কৌশলগত জলপথের নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র এবং এর বিনিময়ে প্রণালিটি ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে পারিশ্রমিক আদায় করা হবে।
ফক্স নিউজের Fox & Friends অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা এই প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখব এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা হব এই প্রণালির অভিভাবক। সম্ভবত আমরা এর নাম দেব ‘Guardian Angel of the Strait’ (প্রণালির রক্ষাকর্তা)। আর এই দায়িত্ব পালনের জন্য আমাদের অবশ্যই পারিশ্রমিক দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমরা এই জলপথ পাহারা দেব এবং এর বিনিময়ে উল্লেখযোগ্য অর্থ গ্রহণ করব। কারণ এটি ব্যবহারকারী অনেক দেশই অত্যন্ত ধনী। তারা আমাদের মিত্র হলেও আমাদের কাছ থেকে বিনা মূল্যে এই সেবা পাওয়ার আশা করতে পারে না।”
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মধ্যে উত্তেজনা বেড়েছে। হামলা-পাল্টা হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই এই কৌশলগত জলপথে নিজেদের প্রভাব ও উপস্থিতি জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই সম্পন্ন হতো। এ কারণেই অঞ্চলটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ভূরাজনীতি ও নিরাপত্তা প্রতিযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার