জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক গণভবনে চালু হয়েছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক, আলোকচিত্র, নথি এবং সেই সময়ের নানা ঘটনার দলিল সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি সাবেক আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ড–সংক্রান্ত তথ্য ও উপস্থাপনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
যেভাবে প্রবেশ করবেন
জাদুঘরে প্রবেশের জন্য আগ্রহীদের অনলাইনে আগাম নিবন্ধন (বুকিং) করতে হবে। নির্দিষ্ট দিনের সব প্রবেশ-স্লট পূর্ণ হয়ে গেলে আবেদনকারীকে অন্য দিনের স্লট নির্বাচন করতে হবে। আবেদন অনুমোদনের পর দর্শনার্থী আগে থেকেই জানতে পারবেন, কোন দিন ও কোন সময় জাদুঘরে প্রবেশ করতে পারবেন।
প্রবেশমূল্য
- প্রাপ্তবয়স্ক: ৫০ টাকা
- শিশু: ২৫ টাকা
জাদুঘরটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে।
প্রতিবেদকের নাম 



















