
রংপুর নগরীর তাজহাট আনসারীর মোড় এলাকায় আব্দুর রহমান (৬৫) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গ্যারেজের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুর রহমান নিজের বাড়ির সামনে গ্যারেজ চালাতেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি বাড়িতে না থেকে গ্যারেজেই রাতে থাকতেন।
স্থানীয়রা সকালে গ্যারেজের দরজা বন্ধ দেখতে পান। বাইরে রক্তের দাগও ছিল। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা আব্দুর রহমানের মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
ঘটনাস্থলে থাকা স্টিলের আলমারি ও সিন্দুকও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পরিবারের দাবি, সেখানে প্রায় ১৩-১৪ লাখ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিল। এসব মালামাল নিয়ে গেছে হত্যাকারীরা।
নিহতের ছেলে নুরন্নবী মিয়া বলেন, তার বাবাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। পরিবারের অন্য সদস্যরাও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।
খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যার পেছনে কী কারণ ছিল এবং কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার