
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, উগ্রবাদী তৎপরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব বরাবরের মতো পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান এবং প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি সম্ভাব্য সহিংসতা প্রতিরোধেও বাহিনীটি সক্রিয় রয়েছে।
র্যাব জানায়, ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পৃথক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রথযাত্রার রুটজুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, আগাম তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
এ ছাড়া ২৪ জুলাই উল্টো রথযাত্রার দিন জুমার নামাজসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রমের সময় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন গুজব, উসকানিমূলক প্রচার, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শনাক্ত করতে সাইবার পেট্রোলিং জোরদার করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব বলেছে, রথযাত্রা ও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে এবং সব নাগরিকের নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার