
রাজধানীর শ্যামপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় ভ্যান উল্টে চাপা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৭)।
রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে ধোলাইপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধোলাইপাড়ের হামিদা পেট্রোল পাম্পের সামনে কাগজের কার্টনবোঝাই ভ্যানটি চলছিল। এ সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে ভ্যানটি উল্টে যায় এবং চালক শফিকুল ইসলাম ভ্যানের নিচে চাপা পড়েন।
স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহতের বড় ভাই মো. শরিফুল ইসলাম জানান, শফিকুল সকালে বাসা থেকে ভ্যানে মালামাল নিয়ে শ্যামপুরের দিকে যাচ্ছিলেন। পরে দুপুরে তারা দুর্ঘটনার খবর পান এবং হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার