
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে মোট ৫২টি মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগ থেকে ৫৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন রয়েছেন।
এ ছাড়া মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৪ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় রিভলভার, ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন, নগদ অর্থ এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
রাজধানীতে অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার