
কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহীতে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের মূল বিষয় ছিল ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খান। এছাড়া বিশেষ অতিথি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।
প্রশিক্ষণে ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখা থেকে মোট ১৯২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই সেশনে অর্থপাচার প্রতিরোধের ব্যবহারিক জ্ঞান, কমপ্লায়েন্স ব্যবস্থা এবং নজরদারি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার