
বিনোদন অঙ্গনের আলোচিত জুটি সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব নিজেদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
একটি অনুষ্ঠানে অংশ নিয়ে জেফার রহমান জানান, দীর্ঘদিনের বোঝাপড়া, মানসিক মিল এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, তাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো একে অপরের কাজ ও চিন্তাভাবনাকে বুঝতে পারা।
জেফার জানান, কাজের ধরন ও দৃষ্টিভঙ্গিতে মিল থাকায় তারা সহজেই একে অপরকে উপলব্ধি করতে পারেন। এই বোঝাপড়াই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
রাফসান সাবাবের প্রশংসা করে জেফার বলেন, তিনি একজন অত্যন্ত দক্ষ ও সৃজনশীল মানুষ। বিশেষ করে কোনো শো ডিজাইন করার সময় রাফসানের পরিকল্পনা ও আইডিয়া কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার।
এ সময় জেফার আরও জানান, সিনেমার প্রচারণার প্রয়োজনে তিনিই প্রথম রাফসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে তাদের সম্পর্কের গভীরতা বাড়ে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার