
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় কঠোর অবস্থান নেওয়া জরুরি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কেউ শিশু ও নারীর বিরুদ্ধে এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার