
রাশিয়ার আমুর অঞ্চলে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) এ দুর্ঘটনা ঘটে। সেখানে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পাইপলাইনের টেস্টিং চলাকালে পাইপ ফেটে আগুন ধরে যায়। পরে পাইপলাইনের একটি চেক ভালভ পুড়ে গিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানি নাগরিকসহ প্রায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার