
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণে মো. জাহাঙ্গীর হোসাইন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামে।
নিহত জাহাঙ্গীর রাশিয়ার পক্ষে যুদ্ধ করছিলেন বলে জানা গেছে। পরিবারের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাকে বিদেশে নেওয়া হয় এবং পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে তার বন্ধু মৃদুল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃদুলও একই সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে একটি এজেন্সির মাধ্যমে জাহাঙ্গীরকে রাশিয়ায় পাঠানো হয়। শুরুতে তাকে ভিন্ন কাজ দেওয়া হলেও পরে প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যুক্ত করা হয় বলে অভিযোগ পরিবারের।
পরবর্তীতে ইউক্রেন সীমান্তে ড্রোন ও মাইন বিস্ফোরণের ঘটনায় জাহাঙ্গীরসহ কয়েকজন বাংলাদেশি নিহত হন বলে দাবি করা হয়।
এ ঘটনায় স্থানীয় হুমায়ূন কবির ও করিমগঞ্জ থানা বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার