রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আলোচনা করতে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সময় চাইবে কমিশন।
রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষ থেকে বের হয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠকের প্রয়োজন রয়েছে। এজন্য খুব দ্রুতই স্পিকারের কাছে সাক্ষাতের সময় চেয়ে বার্তা পাঠানো হবে। স্পিকারের সঙ্গে বৈঠকের পর তফসিল ঘোষণার পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করা হবে।
রোববার সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আইন ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্ধারণে স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।
সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার