
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
বুধবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠান জাপানের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
অভিনন্দনবার্তায় সানায়ে তাকাইচি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান।
চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে একটি অবাধ ও মুক্ত ‘ইন্দো-প্যাসিফিক’ অঞ্চল বাস্তবায়নের লক্ষ্যেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
জাপানের এ বার্তাকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার