
দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬
নরসিংদীর শিবপুরে রাস্তায় পড়ে থাকা এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিনটি বান্ডিল খাতা উদ্ধার করেছে স্থানীয়রা, পরে সেগুলো থানায় জমা দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর এলাকায় রাস্তার পাশে খাতার বান্ডিল পড়ে থাকতে দেখেন স্থানীয় এক যুবক। পরে তিনি খাতাগুলো বাড়িতে নিয়ে যান এবং পরে বুঝতে পারেন এগুলো পরীক্ষার খাতা। এরপর তিনি সেগুলো থানায় জমা দেন।
পুলিশ জানায়, খাতাগুলো যাচাই-বাছাই শেষে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সিলগালা করে পুনরায় সংশ্লিষ্ট পোস্ট অফিসে জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডাক বিভাগের পরিবহনের সময় গাড়ি থেকে খাতাগুলো পড়ে গিয়েছিল। তবে সব খাতা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার