টেলিভিশন নাটকের পরিচিত মুখ দীপা খন্দকার। একসময় নায়িকা চরিত্রে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেত্রী এখন বয়স ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের চরিত্রেও অভিনয় করছেন। এসব চরিত্রেও দর্শকের ভালোবাসা পাচ্ছেন তিনি।
সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন দীপা। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে বাস্তব জীবনেও অনেকে তাকে ‘ফুফু’ বলে ডাকছেন।
এক সাক্ষাৎকারে দীপা খন্দকার বলেন, “এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে ‘ফুফু’ বলে ডাকে।”
অভিনেত্রীর মতে, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দায় চরিত্রের পরিবর্তনও স্বাভাবিক। তিনি বলেন, “বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।”
বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার। পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’ ও **‘কর্মফল’**সহ আরও কয়েকটি নাটকে কাজ করছেন তিনি।
ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে আগামীর সময়ের অনুষ্ঠান ‘স্টার স্টোরিজ’-এ কথা বলেছেন এই অভিনেত্রী। পান্থ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত হবে।
প্রতিবেদকের নাম 




















