
রিগ্যাল ফার্নিচারের বিশেষ ক্যাম্পেইনে ফার্নিচার কিনে গাড়ি জিতেছেন ঢাকার মগবাজারের মাহাবুব রহমান ও পটুয়াখালীর আব্বাস উদ্দিন।
‘রিগ্যাল ফার্নিচার কিনে মিলে যাক কার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় নির্বাচিত দুই বিজয়ীর হাতে সম্প্রতি পৃথক অনুষ্ঠানে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। রাজধানীর উত্তরায় এবং পটুয়াখালী শহরে আয়োজিত এসব অনুষ্ঠানে রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান বিজয়ীদের হাতে গাড়ির চাবি তুলে দেন।
অনুষ্ঠানে আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা আল্লামা মুরশেদ মুনীম, রিটেইল বিজনেস ইউনিট হেড রাহাত জাহান শামীম এবং হেড অব মার্কেটিং এ জেড এম ওবায়দুল্লাহসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, সর্বনিম্ন ১০ হাজার টাকার রিগ্যাল ফার্নিচার কিনে গ্রাহকরা মেগা পুরস্কার হিসেবে গাড়ি জেতার সুযোগ পেয়েছেন।
রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান বলেন, গ্রাহকদের মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ফার্নিচার দেওয়ার পাশাপাশি তাদের স্বপ্নের ঘর সাজাতে সহায়তা করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। সেই ভাবনা থেকেই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, রিগ্যাল ফার্নিচার বর্তমানে রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের আকর্ষণীয় উদ্যোগ চালু রাখার পরিকল্পনা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার