
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানা থেকে প্রায় ১০ মিটার দূরে খড়বোঝাই একটি ভুটভুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে প্রকল্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খড়বোঝাই ভুটভুটিটি রূপপুর মোড় থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে চালক সিগারেট ধরানোর সময় তীব্র বাতাসে সিগারেটের আগুন থেকে গাড়িতে থাকা খড়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সবকিছু স্বাভাবিক আছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার