
লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মরিচ ক্ষেতে উল্টে পড়েছে একটি পণ্যবোঝাই ট্রাক। এতে মনছের আলী (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মনছের আলী নিজের মরিচ ক্ষেত দেখতে গেলে ওই সময় রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা চালক ও সহকারীকে আটক করে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং মরদেহ উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ওসি জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার