
শুরুতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন হৃদয়। এরপর তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন দাসও। এই দুই ব্যাটারের শতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রান করা ভারতীয় উপমহাদেশের প্রথম দল হয়েছে বাংলাদেশ। গত ১৭ বছরে জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করা প্রথম সফরকারী দলও তারা।
জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তাওহিদ হৃদয়। লিটন দাসের ব্যাট থেকে আসে ১২০ রান।
দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন লিটন। সকালে দেখে-শুনে ব্যাটিং করে সহজেই তিন অঙ্কের ঘরে পৌঁছান এই উইকেটকিপার ব্যাটার। মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেন ১৫৪ বল।
তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মেহেদি হাসান মিরাজ। ধৈর্য হারিয়ে প্যাটারসনের অফ স্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগান তিনি। স্লিপে দাঁড়িয়ে থাকা মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। তাঁর ব্যাট থেকে আসে ১৬ বলে ১০ রান।
মিরাজের পর সাজঘরে ফেরেন লিটনও। সেঞ্চুরির পর দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে প্যাটারসনের কিছুটা খাটো লেংথের বলে পুল করতে গিয়ে ভুল করেন তিনি। মিডউইকেটে জানসেনের হাতে ক্যাচ দিয়ে ১২০ রান করে আউট হন লিটন।
৩৭০ রানে অষ্টম উইকেট হারানোর পর বাংলাদেশের ৪০০ রান ছোঁয়া কঠিন মনে হচ্ছিল। তবে শেষ দিকে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের কার্যকর ব্যাটিংয়ে সেই লক্ষ্য পূরণ হয়। তাসকিন করেন ১৭ রান, আর হাসান মাহমুদের সংগ্রহ ১৬ রান। শেষ পর্যন্ত ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলটির সর্বোচ্চ ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ৭০ রান দিয়ে ৫ উইকেট নেন। প্যাটারসন ৯২ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার