
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নিতে ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করেন।
প্রধানমন্ত্রীর এভাবে সিঁড়ি বেয়ে বৈঠকস্থলে যাওয়ার বিষয়টি উপস্থিতদের নজর কাড়ে।
বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, কৃষি মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় কৃষি উৎপাদন, কৃষকের স্বার্থ এবং খাতটির উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার