
আমাদের অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে লিভারের সমস্যা বাড়ছে। লিভারের সুস্থতা বজায় রাখতে বিভিন্ন ধরনের ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফ্লোরিডার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. জোসেফ সালহাব লিভারের জন্য পাঁচটি উপকারী ফলের কথা উল্লেখ করেছেন।
আঙুর
ফ্ল্যাভোনয়েডসমৃদ্ধ আঙুর রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, ফলে লিভার আরও কার্যকরভাবে শরীরের বিষাক্ত পদার্থ অপসারণ করতে পারে। লাল, সবুজ কিংবা কালো—সব ধরনের আঙুরই উপকারী।
বেরি জাতীয় ফল
ব্লুবেরি, স্ট্রবেরি ও রাস্পবেরির মতো ফলে থাকা প্রোঅ্যান্থোসায়ানিডিন রক্তনালি শিথিল করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। এতে লিভার প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি সহজে পায়।
ডালিম
ডালিমে থাকা পুনিক্যালাজিন ও এলাজিক অ্যাসিড প্রদাহ কমাতে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে এবং লিভারের কোষ সুরক্ষিত রাখতে সহায়তা করে। এটি লিভারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও উপকারী।
তরমুজ
পানিতে ভরপুর তরমুজ শরীর ও লিভারকে হাইড্রেটেড রাখে। পাশাপাশি এটি নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে।
বিট
নাইট্রেটসমৃদ্ধ বিট রক্তপ্রবাহ বৃদ্ধি করে এবং লিভারের ডিটক্সিফিকেশন ও বিপাকক্রিয়াকে সহায়তা করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমিয়ে লিভারের কোষকে সুরক্ষা দেয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার