
যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে University of South Florida। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। সমাবর্তনে কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে দুই পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন।
এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা স্থানীয় সময় ৬ মে টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন তার মরদেহ দেশে পাঠানো হবে এবং ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে লিমন যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।
গত ১৬ এপ্রিল তারা দুজনই নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ না পেয়ে পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়।
ঘটনার তদন্তে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক Hisham Abugharbeh-কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার একটি সেতু এলাকার কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার