
লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ওপর জাতিসংঘের আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ও নজরদারির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য রাশিয়া ও চীন ভেটো না দিলেও ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় জাতিসংঘের মহাসচিব আগামী ছয় মাস প্রতি মাসে লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি ও হুথি হামলা নিয়ে নিরাপত্তা পরিষদে প্রতিবেদন উপস্থাপন করবেন।
২০২৩ সালের শেষ দিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এই হামলা চালানো হচ্ছে।
নিরাপত্তা পরিষদের সদস্যরা বলছেন, চলমান এই সংকট বিশ্ব বাণিজ্য ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী ছয় মাস পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত থাকবে এবং লোহিত সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করা হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার