বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে এসব নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রতিবেদকের নাম 




















