
দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই বর্তমান প্রজন্ম রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে।
সোমবার সংসদে বক্তব্যের শুরুতেই তিনি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, “তার জন্য, তার পরিচয় দিয়ে এবং তার গঠন করা দল দিয়ে আমরা আজ রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি।”
নিজ নির্বাচনী এলাকা নান্দাইলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এলাকার সব শ্রেণিপেশার মানুষের উন্নয়নই তার লক্ষ্য। এ সময় নান্দাইল উপজেলার প্রায় সাড়ে ১২০০ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার বিষয়টি সরকারের নজরে আনার কথাও উল্লেখ করেন।
বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শুধু কথার মাধ্যমে ঐক্যের বার্তা দিলেই হবে না—দেশের স্বার্থে সবাইকে আন্তরিকভাবে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “মুখে মধু, অন্তরে বিষ রেখে লাভ নেই। এতে খাল কেটে কুমির আনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।”
এ সময় তিনি আরও বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে দেশে আবার স্বৈরশাসনের মতো পরিস্থিতি তৈরি হয়।
প্রতিমন্ত্রী জানান, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে—এ ক্ষেত্রে কোনো ‘ইফ’ বা ‘বাট’ নেই।”
সংক্ষেপে:
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার