
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার একটি ভিডিও। ভিডিওতে তাকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এরপর তিনি ছাত্র আন্দোলনের প্রশংসা করে ‘জেন জি’ প্রজন্মকে অভিনন্দন ও স্যালুট জানান।
প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরই নিজের প্রতিক্রিয়া জানান সোনাক্ষী সিনহা।
ভাইরাল ভিডিওতে কান ধরে উঠবস করার পর তিনি বলেন, “আমি জেন জি নিয়ে অনেক হালকাভাবে ভাবতাম। মনে করতাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। জেন জি-কে স্যালুট।”
তিনি আরও বলেন, “আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।”
ভিডিওর একপর্যায়ে সোনাক্ষী মাথার টুপি খুলে মাটিতে ফেলে দেন। এ সময় তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।
ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোনাক্ষী সিনহা প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন। তিনি অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও একাধিকবার বক্তব্য দিয়েছেন।
ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই শিক্ষার্থীদের প্রতি তার প্রকাশ্য সমর্থনের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার