নিজস্ব প্রতিবেদক |চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেছেন,টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হচ্ছে। সেটাই মূল ধারার মিডিয়া প্রকাশ করছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গুজব নিশ্চিতের পরও মিডিয়া তা পুনঃপ্রচার করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আশ্চর্যের বিষয় হলো- কয়েকটি মিডিয়া গুজবের ওই ভিডিওগুলোকে আবার রেকর্ড করে পুনঃপ্রচার করছে। ওই টেলিভিশন নিউজ উইথড্র করার পর গুজব নিশ্চিত হয়েছে। এরপরও যারা তা ছড়িয়েছে, শেয়ার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ সবাই সচেতন না হলে বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার