
এইচএসসি পরীক্ষা ঘিরে আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক বার্তায় জানানো হয়, উত্তরার বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
এর প্রভাবে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানবাহনের সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া সংশ্লিষ্ট সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ট্রাফিক পুলিশ।
ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা মাঠে কাজ করছেন এবং যান চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে পরীক্ষা স্থগিত, ক্ষতিগ্রস্তদের পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার