
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশি হন, তাহলে তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে না কেন?
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা চলতে পারে না। একই সঙ্গে মাদক প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় খাল খননের পরিকল্পনার কথাও জানান তিনি। তার দাবি, সীমান্তপথে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা কীভাবে দেশে প্রবেশ করছে—তার জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে।
নাসীরুদ্দীন আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এনসিপি সীমান্তমুখী লংমার্চ কর্মসূচি ঘোষণা করবে। জনগণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় কসবায় যাওয়ার পথে বাধার মুখে পড়ার অভিযোগ তুলে তিনি বলেন, একজন নাগরিক হিসেবে দেশের যেকোনো স্থানে যাওয়ার অধিকার তার রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার