
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতনের আন্দোলন করবে এনসিপি।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, তাহলে বিএনপি সরকারের পতন ঘটাব। সরকার গঠন করতে পারলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের বিচার নিশ্চিত করব এবং দেশের সংস্কার বাস্তবায়ন করব।”
তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হলে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে এনসিপি। তিনি বলেন, এ বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সরকারের বিভিন্ন মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল নেই। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার যথাযথভাবে দাঁড়াতে পারেনি বলেও দাবি করেন তিনি।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও আরএসএসের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষ অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো ধরনের বিদেশি আধিপত্য মেনে নেবে না।
এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ দলের অন্যান্য নেতারা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার