
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধীদলীয় নেতারা যে ভাষায় সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। এখন বিরোধীদলীয় নেতারাও একই ধরনের ভাষা ব্যবহার করছেন। তিনি বলেন, “পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেবো না”—এ ধরনের বক্তব্য শেখ হাসিনাও দিতেন।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সনদের বাস্তবায়নের বিরোধিতা করছে—এমন ধারণা সঠিক নয়। তার দাবি, ঐকমত্য কমিশন গণভোটসংক্রান্ত একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে এবং এ বিষয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের রাজপথে আন্দোলনের অধিকার রয়েছে। তবে সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ—এ বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।
সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তিনি কার্যকর সংসদ ও গণতান্ত্রিক রাজনৈতিক বিতর্কের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার আহ্বান জানান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার