ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করা হয়: নাহিদ ইসলাম

দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

আরও পড়ুনঃ  অর্থ সাহায্য চাইতে গিয়ে অশালীন প্রস্তাবের অভিযোগ, মুখ খুললেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী

পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, “বিগত সময়ে এক দলের শাসন ছিল। কেউ কথা বলতে পারত না, গুম করে ফেলা হতো। আবারও বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নেওয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা মারে, ককটেল নিক্ষেপ করে।”

আরও পড়ুনঃ  এলএনজি সরবরাহ কমে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক ও শিল্পখাত

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আবার কেউ যদি একদলীয় শাসন শুরু করতে চায়, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসন করে আওয়ামী লীগ হেলিকপ্টারে করে দিল্লি পালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ও বোমা হামলা চালিয়ে তারা ভেবেছিল পদযাত্রা বন্ধ করে দেবে। কিন্তু সখীপুরবাসী সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “এক দলের লুটপাটের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জনগণ জীবন দেয়নি। ২০২৪ সালে দেশের পরিবর্তনের জন্য তরুণরা জীবন দিয়েছে। যদি মাদক, লুটপাট ও দুর্নীতি অব্যাহত থাকে, তাহলে সেই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না।”

আরও পড়ুনঃ  মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

বিচার ও আইনের শাসনের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ন্যায়বিচারের কথা বলেছি। কিন্তু ৫ আগস্টের পর সারা দেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগের বিচার হোক, তবে নিরীহ মানুষকে হয়রানি করা চলবে না। চাঁদাবাজি ও লুটপাটও বরদাশত করা হবে না।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করা হয়: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৯:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

আরও পড়ুনঃ  মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, “বিগত সময়ে এক দলের শাসন ছিল। কেউ কথা বলতে পারত না, গুম করে ফেলা হতো। আবারও বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নেওয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা মারে, ককটেল নিক্ষেপ করে।”

আরও পড়ুনঃ  এলএনজি সরবরাহ কমে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক ও শিল্পখাত

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আবার কেউ যদি একদলীয় শাসন শুরু করতে চায়, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসন করে আওয়ামী লীগ হেলিকপ্টারে করে দিল্লি পালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ও বোমা হামলা চালিয়ে তারা ভেবেছিল পদযাত্রা বন্ধ করে দেবে। কিন্তু সখীপুরবাসী সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “এক দলের লুটপাটের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জনগণ জীবন দেয়নি। ২০২৪ সালে দেশের পরিবর্তনের জন্য তরুণরা জীবন দিয়েছে। যদি মাদক, লুটপাট ও দুর্নীতি অব্যাহত থাকে, তাহলে সেই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না।”

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা